১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে অবৈধ অটোরিক্সার আঘাতে মৃত্যু হল নিষ্পাপ শিশুর

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
নাগরপুরে অবৈধ অটোরিক্সার আঘাতে মৃত্যু হল নিষ্পাপ শিশুর

Manual2 Ad Code

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়ন এর ভারারিয়া গ্রামে ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার দুপুর ১২.৩০ মিনিটের সময় হাই সাহেব এর ৫ বছরের নিষ্পাপ শিশু কন্যা মীম, সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

Manual5 Ad Code

 

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী জানান, আইজুদ্দিন এর মেয়ে শাহানাজ বেগম বলেন, তিল্লি হতে নাগরপুর গামী একটি ব্যাটারী চালিত অটোরিকশা হাই সাহেব এর স্ত্রী ও একমাত্র কন্যা মীম বসতবাড়ির দক্ষিন পাশের রাজ্জাক মাষ্টার এর কাঠবাগানে যাওয়ার সময় শিশু মীমকে চাপা দেয়। দুধ বোঝাই দ্রুতগামী অটোরিকশা শিশু মীম কে সজোড়ে চাপা দিয়ে তার বুকের উপর দিয়ে চাকা উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিষ্পাপ মীম নীথর হয়ে পড়ে।

Manual7 Ad Code

 

 

এ ঘটনায় বিজয় দিবসে পুরো এলাকার আকাশ বাতাস কান্নায় ভারি হয়ে উঠে। হত দরিদ্র পিতা মাতা বুক চাপড়ে কান্না করতে থাকে। ঘটনার খবর পেয়ে নাগরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে শান্তিশৃংঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে। নিহতের পিতার অর্থনৈতিক সামর্থ না থাকায় তিনি আইনি পদক্ষেপে গ্রহণে অনিহা প্রকাশ করেন।

Manual4 Ad Code