১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপিত

Manual4 Ad Code

আজহারুল ইসলাম সাদী :: সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০১৯ উতযাপিত,সোমবার সকাল ৮’১৫ মিনিটে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক এসে এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে অতিথিদ্ব জাতীয় পতাকা ও শান্তির দূত পায়রা অবমুক্ত করে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তার স্বাগত বক্তব্যে বলেন বাংলাদেশ বিজয়ের ৪৮ বছর পার হলেও আমরা আজও শত্রু মুক্ত হতে পারিনি, আসুন আমরা সাতক্ষীরাবাসী ঐক্যবদ্ধ হয়ে সাতক্ষীরা কে গড়ে তুলি। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুল রহমান, সাতক্ষীরা সিভিলে সার্জন ডাঃ শেখ আবু শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী,সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।এরপর সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ শরীর চর্চা প্রদর্শনী। ১০’১৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে রক্তদান কর্মসূচি ১০’৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক এর মাজার জিয়ারত ১০’৫০মিনিটে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্মাননা,১১’০০মিনিট পৌর দীঘিতে সাঁতার ও হাস ধরা প্রতিযোগিতা। যোহর নামাজে মসজিদে দোয়া ও সকল হাসপাতাল,কারাগার, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়,বিকাল ৩’০০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবং সন্ধ্যা সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়।