১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুরের শ্রীপুরে বিজয় দিবস উদযাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
গাজীপুরের শ্রীপুরে বিজয় দিবস উদযাপন

Manual7 Ad Code

Manual7 Ad Code

আবু সাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-

Manual7 Ad Code

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস শ্রীপুরে পালিত হয়েছে। সকালে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পক্ষ থেকে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে শ্রীপুর স্মৃতিসৌধে ও গণ কবরে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে দিবসটি পালনের সূচনা শুরু হয় । পরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের মিলনায়তনে কলেজের অধ্যক্ষ রুহুল আমিন স্যার সভাপতিত্বে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডঃ সামসুল আলম প্রধান। বিশেষ অতিথি শেখ শামসুল আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলি সরকারি কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী। পরে মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ, বীর মুক্তিযোদ্ধা, দেশ ও জাতি জন্য দোয়া করা হয়।