১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ভোলায় বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
ভোলায় বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন

Manual5 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন ভোলার সর্বস্তরের জনগন। রবিবার (১৬ ডিসেম্বর) সকালে ভোলার জেলা প্রশাসক চত্বরে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং বধ্যভূমিতে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। প্রথমে জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৃথক ভাবে পু®স্তবক অর্পণ করেন। পরে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ,ভোলা জেলা আওয়ামীলীগ সরকারি আধা-সরকারি বাহিনী একে একে শহীদদের প্রতি শ্রদ্ধাজানায়।এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক বলেন,মহান বিজয় দিবস আমাদের জীবনে আলোয় উদ্ভাসিত এক গৌরবদীপ্ত দিন। বিজয়ের এ মাহেন্দ্রক্ষনে স্বশ্রদ্ধচিত্তে স্মরন করছি মুক্তিযুদ্ধের মহানায়ক ,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে।স্মরণ করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল শহীদ,বীর মুক্তিযোদ্ধা ও আত্মোৎস্বর্গীকৃত মা-বোনদের। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান নদের অনিঃশেষ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রানের লাল সবুজ পতাকা, স্বাধীন বাংলাদেশ। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এই জাতির অগ্রগতিকে থামিয়ে দিতে চেয়েছিল । কিন্তু তাদের এ উদ্দেশ্য বাংলার সাহসি যোদ্ধারা সফল করতে দেয়নি। জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেনে, আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির গৌরবের দিন। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন। এ স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ৩০ লাখ বাঙালি প্রান দিয়েছেন। ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। জাতির পিতার স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারই নেত্রীতে আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশে উন্নয়ন।

Manual2 Ad Code