রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শতাধিক অতিদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ৩ টায় উপজেলার বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে বাঁশবাড়িয়া গ্রামের শতাধিক অতি দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক তালুকদার, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক গৌতম চন্দ্র রায়, তাড়াইলের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বাশবাড়িয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্য কাকলি বেগম, কর্মসূচি সংগঠক রুবেল হোসেন, রতন বেপারী সহ প্রমূখ উপস্থিত ছিলেন।