১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের চৌহালী মহান বিজয় দিবস পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
সিরাজগঞ্জের চৌহালী মহান বিজয় দিবস পালিত

Manual2 Ad Code

মোঃ আজাদ সিদ্দিকী, চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে।

 

 

Manual2 Ad Code

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ কারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ভোরে চৌহালী সরকারি কলেজ মাঠ শহীদ মিনার চত্বরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচী।

Manual2 Ad Code

 

 

Manual7 Ad Code

প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ, উপজেলা
পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন আক্তার। উপজেলা আওয়ামী লীগের পক্ষে, মো: আবু নজির মিয়া,সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল,যুগ্নসম্পাদক তাজউদ্দিন আহম্মেদ তাজ,সাংগঠনিক সম্পাদক রমজান আলী,সাংগঠনিক সম্পাদক ফজলু রহমান তালুকদার চুন্নু । তারপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দল, চৌহালী উপজেলা প্রেসক্লাব বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। পরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের নিদের্শনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে চৌহালী সরকারি কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:রাশেদুল ইসলাম বিশ্বাস,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল মোল্লা, সম্পাদক আরিফ সরকার, ছাত্রলীগের সভাপতি আ: রহিম রেজা, সম্পাদক মাইন মোল্লা সহ প্রমুখ।

Manual8 Ad Code