১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সুকুমার বিশ্বাস

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সুকুমার বিশ্বাস

Manual4 Ad Code

সাজিদ হাসান সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার সকাল ১০টার সময় জঙ্গি, সন্ত্রাস, কাইজা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ পর্যালোচনা করে পর্যালোচনা করে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম পি পি জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসাবে ক্রেস্ট তুলে দেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত্য ওসি সুকুমার বিশ্বাসের হাতে। ওসি সুকুমার বিশ্বাস দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হিসাবে ১২-০৬-১৯ইং মঙ্গলবার যোগদান করেন। তিনি দামুড়হুদা মডেল থানায় ১৮ মাস চাকুরী সময়ে ১০বার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হন।কল্যাণ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম পি পি এম,চুয়াডাঙ্গা হেড কোয়াটার আবুল বাসার ,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাষন কানায়নাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কুলিমুল্লাহ,দামুড়হুদা ও জীবননগর সার্কেল অফিসার আবু রাসেল, এছাড়াও মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার সকল উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, সকল ক্যা¤প/ফাঁড়ীর ইনচার্জ ও পুলিশ লাইন্স এর অফিসার বৃন্দ। ০৬ জুন ২০১৮ সালে এই থানায় যোগদান করার পর থেকেই তিনি সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়। তিনি এলাকার যেকোনো সমস্যা নিজে গিয়ে সমাধানের চেষ্টা করেন। সন্ত্রাসীদের অভয়াশ্রম ছিল এই এলাকা। তিনি দামুড়হুদা থানায় যোগদানের পর থেকেই প্রতিটি অ লে ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে কাইজা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে চলেছেন। যার ফলে তিনি খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার্ ওসি সুকুমার বিশ্বাসজানান, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম পি পি এম, স্যারের নির্দেশেই আমি দামুড়হুদা মডেল থানার এলাকা থেকে জঙ্গি, সন্ত্রাস, কাইজা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছি। স্যার আমাকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলেই আজ আমি স্যারের হাত থেকে আবারো জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেয়েছি। তবে আমি চেষ্টা করে যাব যাতে করে এই থানা এলাকায় জঙ্গি, সন্ত্রাস, কাইজা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং না হয়।

Manual6 Ad Code