১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

Manual1 Ad Code

কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে।

 

Manual5 Ad Code

 

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ কারী জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ভোরে শহীদ মিনার চত্বরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচী।

 

 

প্রথমে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ।

 

 

Manual7 Ad Code

তারপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন,সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ করেন।

Manual3 Ad Code

 

 

পরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের নিদের্শনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠান নাগরপুর উপজেলা চত্বর মাঠে অনুষ্ঠিত হয়।

 

 

Manual8 Ad Code

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ,বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, মুকাদ্দেস আলী সহ অন্যান্যরা।