সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের বিশিষ্ট সালিশকারক, সাংবাদিক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ শাহ মোঃ সামছুল আলম
১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমমা ইসলামপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় শরীক হয়ে মরহুমের আত্মার মাফফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।