৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা শুরু

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯
কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা শুরু

Manual3 Ad Code

এইচ এম আমান, কক্সবাজার অফিস থেকে :

Manual3 Ad Code

জমকালো আয়োজনে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। ১১ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সাগরপাড়ের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংলগ্ন পর্যটন গলফ মাঠে আনুষ্ঠানিকভাবে এ মেলা উদ্বোধন হয়েছে। প্রতি বছরের ন্যায় মেলার আয়োজন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট ও কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী। মেলায় থাকছে প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল, শিশুদের বিনোদনমূলক রাইডস, খাবারের দোকানসহ মেলায় ১১০টি স্টলের জমজমাট আয়োজন। মেলা উদ্বোধন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। আয়োজকরা জানান,এবারের মেলায় কিছু ক্ষেত্রে বেশ ভিন্নতা এসেছে। শিশুদের জন্য মেলায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস। এছাড়াও রাইডস জগতে সম্পূর্ণ নতুন ছোট-বড় সকলের বিনোদনের জন্য আনা হয়েছে হানিসিন রাইডস। মেলায় এবার কক্সবাজার, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের উৎপাদিত পণ্যের সমাহার ঘটছে। এর মধ্যে আরএফএল,হোম টেক্স,কিয়াম, রাজ লুঙ্গি, আপন টেক্সটাইল, খান টেক্সটাইল, ভিশন, ওয়াকার, ইটালিয়ানো, কম্পী, ইরানী গোল্ডসহ উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের তাঁত বস্ত্র, হস্ত ও কুঠির শিল্পের আকর্ষণও থাকছে। আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরণের জুতোও রয়েছে। মেলায় এবার খাবারেও এসেছে ভিন্নতা। ঢাকা চটপটি ছাড়াও দই ফুসকা হাউস এবারের বিশেষ আকর্ষণ। কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ জানান, শিল্প ও বাণিজ্যমেলায় সার্বক্ষণিক নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে মেলাস্থলে সব ধরনের হকার ও ভিক্ষুক নিষিদ্ধ করা হয়েছে। ফুডকোটে অনিয়ম রুখতে বাধ্যতামূলক রাখতে হবে মূল্য তালিকা। এছাড়া বাণিজ্যমেলায় দেশী ছাড়াও বেশি বেশি বিদেশি ক্রেতা ও পর্যটক অংশ নেবেন এটাই প্রত্যাশা আয়োজকদের। এর জন্য যা কিছু করণীয় বাণিজ্য মেলা আয়োজক কমিটি সব করছে।

Manual2 Ad Code