৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯
টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

Manual4 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “জীবনের জয়গান” শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে গার্লস ব্যাটেলিয়ান গঠনের লক্ষ্যে বাই-সাইকেল বিতরণ করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 

 

বুধবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পাটগাতী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার চারটি বিদ্যালয়ের ২০ জন ছাত্রীদের মাঝে ২০টি বাই-সাইকেল বিতরণ করা হয়।

 

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

 

বাই-সাইকেল পাওয়া ছাত্রীরা বলেন, বাই-সাইকেল পেয়ে আমরা আনন্দিত। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় নির্দিষ্ট সময়ে আমরা শ্রেনী কক্ষে উপস্থিত হতে পারতাম না। কিন্তু এখন বাইসাইকেল পাওয়ায় আমরা সঠিক সময়েই বিদ্যালয়ে পৌঁছাতে পারবো। আমাদেরকে বাইসাইকেল প্রদান করায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এবং গোপালগঞ্জ জেলা প্রশাসক কে আন্তরিক ধন্যবাদ ও জানান ছাত্রীরা

 

 

Manual3 Ad Code

এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, শেখ রাসেল দুঃস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মোরশেদা আক্তার, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, ইউপি সদস্য ও কৃষকলীগ সম্পাদক আসলাম সর্দ্দার প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code