৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুর কাশিমপুর হতে হারিয়ে যাওয়া শিশু ৪২ দিন পর দক্ষিন কেরানীগঞ্জ থেকে উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯
গাজীপুর কাশিমপুর হতে হারিয়ে যাওয়া শিশু ৪২ দিন পর দক্ষিন কেরানীগঞ্জ থেকে উদ্ধার

Manual4 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ

Manual8 Ad Code

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান এর নির্দেশনায় অত্র থানার চৌকস পুলিশ অফিসার এসআই/মোঃ বাবুল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাজীপুর মহানগর কাশিমপুর থানার চক্রবর্তী মামুন নগর এলাকা হতে হারিয়ে যাওয়া শিশু মোঃ ইয়ামিন (১৪) কে ৪২ (বেয়াল্লিশ) দিন পর ঢাকা জেলা দক্ষিন কেরানীগঞ্জ সদর ঘাট এলাকা থেকে উদ্ধার করেন। কাশিমপুর থানার হারানো জিডি সূত্রে জানা যায়, মোঃ ইয়ামিন (১৪) গত ইং ১লা নভেম্বর বেলা ১১.০০ ঘটিকার সময় দাওয়াত খাওয়ার কথা বলে বাড়ী হতে বাহির হইয়া চলিয়া যায়। শিশু ইয়ামিন চক্রবর্তী মামুন নগর সাকিনস্থ কফিলউদ্দিন মাদ্রাসায় পড়াশুনা করতো। পরবর্তীতে কাশিমপুর থানা পুলিশের প্রচেষ্টায় ১১ ডিসেম্বর সকাল ০৮.০০ ঘটিকার সময় শিশু ইয়ামিন (১৪) কে উদ্ধার করিয়া তার পরিবারের নিকট বুঝিয়া দেওয়া হয়। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন চক্রবর্তী মামুন নগর এলাকার মোঃ স্বপন সরদার এর ছেলে।

Manual4 Ad Code