৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পৌরসভার মেয়র হয়ে সম্পদের পাহাড়ে সাইফুর রহমান সাইফার

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৯
পৌরসভার মেয়র হয়ে সম্পদের পাহাড়ে সাইফুর রহমান সাইফার

Manual8 Ad Code

সিকদার লিটন, জেলা প্রতিনিধি ফরিদপুর:-

Manual3 Ad Code

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর প্রচুর অর্থবিত্তের সম্পদের মালিক হয়েছেন। মেয়র নির্বাচিত হওয়ার আগে উপজেলার সূর্যমুখী বাস কাউন্টারের সামান্য উপার্জনকারী একজন শ্রমিক হইতে আজ তার মাসিক ইনকাম লক্ষ লক্ষ টাকা।

 

Manual8 Ad Code

 

 

ইতিমধ্যে তিনি করেছেন তিন তলা বিশাল বিলাসবহুল বাড়ি ও গাড়ি এবং ঢাকা রাজধানীসহ বিভিন্ন জায়গায় দোকান ও মার্কেট, সিন্ডিকেট গড়ে তিনি পৌরসভার ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারার মধ্য দিয়ে বেশিরভাগ অর্থ আদায় করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে, সূত্রগুলো বলছে বিগত পৌর নির্বাচনে আয়কর বিবরণীতে প্রদর্শিত সম্পদের বাইরে ও সাইফারের আরো কোটি কোটি টাকার সম্পদ আছে।

 

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এছাড়াও তার স্ত্রী সহ ঘনিষ্ঠজনদের নামে রয়েছে তাঁর প্রদর্শিত সম্পদের অংশ। সাবেক সংসদ আব্দুর রহমানের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত এই পৌর সভার মেয়র সাইবার। আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান শুরুর পরে একটু দূরত্ব বেড়েছে রহমান এর সাথে হয়ে পড়েছেন অন্য নেতা মূখী একাধিক সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে যে তার এবং তার স্ত্রীর নামে একাধিক ব্যাংক একাউন্ট রয়েছে। ইতিমধ্যে ফরিদপুরের কেএম রুবেলের বৈশাখী টেলিভিশনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, ২০১৭ সালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হলেও পৌরসভার কোন উন্নয়ন ঘটাতে পারেনি এই পৌর মেয়র তবে উন্নয়ন হয়েছে তার নিজের। এলাকাবাসী এই পৌর মেয়র সাইফারের এত অল্প সময়ে এত অর্থবিত্ত দেখে অবাক হয়ে এই সকল অর্থ সম্পদের উৎস বের করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়েছেন।