৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে নতুন সড়ক পরিবহন আইনে মামলা শুরু

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
সিলেটে নতুন সড়ক পরিবহন আইনে মামলা শুরু

Manual2 Ad Code

মোঃ ফয়ছল কাদির,সিলেট বিভাগীয় ব্যুরো :-

Manual2 Ad Code

সিলেটে নতুন সড়ক পরিবহন আইনে মামলা দেয়া শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পাশাপাশি আইনের বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাও চালাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

Manual8 Ad Code

 

 

Manual2 Ad Code

সোমবার (৯ ডিসেম্বর) নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা রেজিস্ট্রেশন বিহীন যান, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ট্রাফিক আইনে বিভিন্ন অপরাধ করায় চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) বি আমিন বলেন, নভেম্বরের ১ তারিখ থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার কথা থাকলেও আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এক মাসেরও বেশি সময় দিয়েছি।

আর আজ থেকে এটি কার্যকর হয়েছে।

 

 

তিনি আরও বলেন, আইন কখনো কারও ক্ষতির জন্য হয় না। আইন হয় সকলের মঙ্গলের জন্য। তাই এই আইন নিয়ে আন্দোলন না করে সবাই মিলে সচেতন হয়ে চলে ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়মের মধ্যেই থেকে সড়কে যানবাহন চালাতে সকলের প্রতি আহবান জানান তিনি।

Manual4 Ad Code