মোঃ আজাদ সিদ্দিকী, চৌহালী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম আওতায় চৌহালীতে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত কাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে দুর্নীতি প্রতি রোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে, এসে ছিলেন ৫ আদর্শ নারী হিসেবে স্বীকৃত দেয়া হয়েছে সম্মাননা পদক দিয়ে।
সমাজে নিম্ন বর্ণের কাউকে স্বাকৃতি দেয়, সম্মাননা ও পুরস্কার দেয়ায় ৫ জয়িতা নারী অবাক ও বিমোহিত।
এ দিবসে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে আগত দর্শকদের মনেও ছিল সেই একই রকম অনুভুতি পরশ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শামীম জাহিদ তালুকদারের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভাঃ সভা পতি আবু নজির মিয়া এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস সাবেক সভাপতি হযরত আলী মাস্টার সহ সভাপতি হাবীবুর রহমান হাবীব, আব্দুর রশিদ বাবুল উপজেলা সমাজ সেবা অফিসার মামুনুর রহমান প্রমুখ। উপজেলা হল রুমে আলোচনা সভা শেষে সামাজিক ও ব্যক্তিগত বিশেষ অবদানের জন্য ৫ জয়িতাকে সম্মাননা পদক ও সংবর্ধনা দেয়া হয়। উপজেলায় শ্রেষ্ট জয়িতারা হলেন, দক্ষিন খাকাউলিয়া গ্রামের নুজামানেন স্ত্রী মোছাঃ মনোয়রা খাতুন, মোঃ আঃ হালিমের মেয়ে হাফিজা, শাকপাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে রজিনা পারভীন হিজুলিয়া গ্রামের আঃ মতিনের স্ত্রী শাহানাজ পারভীন দক্ষিন বরংগাইল গ্রামের মোহাম্মদ আলীর বউ কহিনুর।