৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পোরশায় আন্তর্জাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পলিতো

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
পোরশায় আন্তর্জাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পলিতো

Manual4 Ad Code

নাঈম উদ্দীন,পোরশা (নওগাঁ) প্রতিনিধি :-

Manual5 Ad Code

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় নওগাঁর পোরশায় আন্তর্জাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও জয়িতাদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জয়িতা সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদর চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার। অন্যান্যের মধ্যে এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ও একেএম ওলিউল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব, নিতপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, প্রশিক্ষক ফারুক হোসেন, হাসিনা খাতুন ও রবিউল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। সম্বর্ধনা শেষে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য প্রধান অতিথি উপজেলার ৫জন জয়িতা মহিলার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Manual7 Ad Code