কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
আজ ৯ ডিসেম্বর, টাংগাইলের নাগরপুর উপজেলা হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে নাগরপুর উপজেলাকে মুক্ত করে। এই দিনে নাগরপুর উপজেলার সাধারন জনগন পরাধীনতার শিকল হতে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ গ্রহন করে।নাগরপুরের আকাশ বাতাস জয়বাংলা ধ্বনিতে মুখরিত হয় ।
দিবসটি উপলক্ষে দিনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন টাংগাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু
পরে উপজেলা চত্বরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু। জনাব টিটু বলেন, আজ নাগরপুর হানাদারমুক্ত দিবস প্রথম বারের মত পালিত হচ্ছে।১৯৭১ সালের এই দিনে যে সব বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল,
জেলা আ.লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, এ্যাডভোকেট মুলতান উদ্দিন,
উপজেলা আ.লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সম্পাদক কুদরত আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,বীর মুক্তিযোদ্ধা মুকাদ্দেস আলী,গোলাম সরোয়ার ছানা,জয়নাল আবেদীন,উপজেলা যুবলীগের আহবায়ক মীর আহম্মেদ শাহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃ্ন্দ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।