৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ধোবাউড়ায় দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
ধোবাউড়ায় দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ

Manual2 Ad Code

তারিকুল ইসলাম,ধোবাউড়া (ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা বাজারে, ডোমঘাটা দারিদ্র শিক্ষা কর্মসূচি নামক সামাজিক সংঘটনের উদ্দোগে, অদ্য ৪/১২/১৯ইং রোজ বুধবার, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ করা হয়।

Manual3 Ad Code

 

 

আমিরুল ইসলাম (জয়) এর এমন মহৎ উদ্দোগে এগিয়ে আসেন, ১নং ওয়ার্ড শেখ রাসেল পরিষদের সিনিয়র সহ সভাপতি মহসিন আহমেদ, ব্যবসায়ী ও সমাজসেবক এরশাদুল হক বিশ্বাস, কলেজ পরোয়া ছাত্র সোহেল রানা, আনারুল হক (রিদয়), মাহাবুল আলম (প্রিন্স), সুমন মিয়া, জিয়াউর রহমান।

 

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদিন বেপারি।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বাঘবেড় ইউনিয়ন শেখ রাসেল পরিষদের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ তারিকুল ইসলাম (প্রান্ত)।

 

 

 

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক বিল্লাল হোসেন,কাজল ও হুমায়ন কবীর। এসময় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম জয় বলেন : এটি কোনো দলের সাথে যুক্ত না, তাই সকলের সহযোগীতা পেলে আমাদের গ্রামের পাশাপাশি প্রতিটি গ্রামে প্রতি মাসেই আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো।

 

 

 

Manual2 Ad Code

উক্ত অনুষ্ঠানের সভাপতি জয়নাল আবেদিন বলেন: আমি সর্বধা সব সময় তোমাদের এমন মহৎকর্মের সাথে নিজেকে জরিয়ে রাখবো। এবং সকল প্রকার সহযোগীতার হাত বাড়িয়ে দেবো।

 

Manual5 Ad Code

 

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ তারিকুল ইসলাম (প্রান্ত) বলেন: শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আমি এই সংগঠনের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

 

 

এবং আমি সকলকে আহবান জানাই আসুন আমরা সকলেই একত্রিত হয়ে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রিদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দেই।

 

 

বিশেষ অতিথি এরশাদুল হক সংগঠনের সকলকে ধন্যবাদ দিয়ে বলেন: এমন উদ্দোগে আমরা সকলেই সন্তোষ্ট, আমি সব সময় আপনাদের পাশে থেকে এই সংগঠন কে এগিয়ে নিতে চেষ্টা করবো।

 

 

১নং মেকিয়ারকান্দা ওয়ার্ড শেখ রাসেল পরিষদের সভাপতি ফয়জুর রহমান (দূর্জয়) এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি জয়নাল আবেদিন অনুষ্ঠান সমাপ্ত করেন।