১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় চাষীর কৃষি কার্ড হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে সিন্ডিকেট পার্টির দল

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
রুহিয়ায় চাষীর কৃষি কার্ড হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে সিন্ডিকেট পার্টির দল

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চাষীর কৃষি কার্ড হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে সিন্ডিকেট পার্টির সদস‌্যরা। রুহিয়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু হতে না হতেই একটি দালালচক্র উপজেলা প্রশাসন কর্তৃক লটারীতে ভাগ‌্যবান চাষীদের তালিকা মোতাবেক বিভিন্ন প্রলোভন দেখিয়ে কার্ডগুলি হাতিয়ে নিতে গোপনে কাজ করে যাচ্ছে। এর সুফল শেষ পর্যন্ত কৃষক পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও খাদ‌্যগুদামের এবং ব‌্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের শক্ত অবস্হান বলে দেয় এবার সিন্ডিকেটের সদস‌্যদের পদে পদে হোঁচট খেতে হবে। কারণ প্রশাসনের কড়া নির্দেশ রয়েছে সরাসরি ভাগ‌্যবান চাষীর নিকট আমন ধান সংগ্রহ করা এবং সেই মোতাবেক সর্বোচ্চ ১০ দিনের মধ‌্যে বিল পেমেন্ট করা। এবারে রুহিয়ায় লটারীতে প্রাপ্ত ৯৮২ জন চাষী ৯৮২ মেঃটন ধান প্রদান করতে পারবেন। অর্থাৎ প্রত‌্যেক চাষী ১ মেঃটন করে বরাদ্দ পেয়েছেন।