মোঃ আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
শ্রীপুর গাজীপুর জেলা শ্রীপুর মডেল থানার উদ্যোগে সাধারণ মানুষের মুক্ত
আলোচনায় শীপুররের সাধারণ মানুষের উপস্থিতে পালিত হয়েছে ওপেন হাউস ডে।
উক্ত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি,
হিসেবে উপস্থিত ছিলেন,
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব এ,কে,এম, জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন অতিরক্ত পুলিশ সুপার, কালিয়াকৈর,
জনাব আল মামুন।
সভাপতিত্ব করেন শ্রীপুর মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ লিয়াকত আলী।
সমাবেশে মাদক,চাঁদাবাজ, ইভটিজিং ভূমিদস্যু, বিভিন্ন অপরাধ, ,মিথ্যা মামলা,সহ শ্রীপুর উপজেলার সুন্দর পরিবেশ ধরে রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে দাবি জানায় উপস্থিত হওয়া শ্রীপুর উপজেলার সাধারণ মানুষ।
এ সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান ও ইউনিয়ন সদস্যরা বলেন বিভিন্ন সময় সাধারণ মানুষদের নিয়ে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের ধরে পুলিশের কাছে দেওয়া হয় পরে আবার চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা পুলিশের সাথে সমঝোতা করে অল্প দিনে ছাড়া পেয়ে যায়।
এতে এলাকার মানুষ আরো আতঙ্কিত ও ভই পায় এবং চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা কার্যক্রম আরো বেশি করে বাড়াতে থাকে।
পরে প্রধান অতিথি, বক্তব্যে বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সকল অপরাধী, আগে থেকে অনেক কমিয়ে আনা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এটা একদম শূন্য পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে এবং আপনাদের সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগগুলো থানায় জানাবেন যদি থানায় আপনাদের সমস্যার সমাধান না করে এবং না করতে পারে আপনারা সরাসরি গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আপনাদের অভিযোগ করবেন।
ওপেন হাউজ ডে তে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আ, সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল আলম প্রধান
শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম মোল্লা ও পৌরসভা বিভিন্ন কাউন্সিলর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সদস্য বৃন্দ।