পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌর আওয়ামীলীগের সম্মেলন হলেও কমিটি হয়নি।গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা জাতীর পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শুক্রবার বিকালে পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভার সভাপতিত্ব করেন পৌর আপয়ামীলীগের আহব্বায়ক আবদুল ওহাব মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এম পি।
পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জনাব আবদুল ওহাব মিয়া ও যুগ্ন আহ্বায়ক জনাব সরকার মোশারফ হোসেন জয় সভায় সভাপতি পদের প্রার্থী ছিলেন।অপরদিকে যুগ্ন আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম তুষার ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন। ব্যানার, পোষ্টার নিয়ে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে উপস্থিত হন।সবার মাঝে একটাই আশা ছিলো একটি কমিটি গঠন করা হবে। এর আগে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের তালিকা তৈরী করা হলেও তা পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হয় । তাই তালিকাটির অনুমোদন না থাকায় কাউন্সিলরদের নিয়ে কমিটি কমিটি গঠন করা সম্বব হয়নি।কাউন্সিলরদের নিয়ে আগামী ৭ দিনের মধ্যে পৌর আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে বলে সভার কার্যক্রম সমাপ্ত ঘোসনা করা হয়।এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক জনাব মুরাদ কবির,শিকদার মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম জয়, জনাব হাসিনা খালেক, রুপালী আক্তার, মিতু আক্তার সহ আওয়ামীলীগ সহ তৃনমূল পর্যায়ের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।