৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে ৩ দিন ব্যা‌পি চরমোনাই মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
কোম্পানীগঞ্জে ৩ দিন ব্যা‌পি চরমোনাই মাহফিল

Manual8 Ad Code

মুহাম্মদ ম‌নির হোসাইন,নোয়াখালী প্র‌তি‌নি‌ধি:

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জে ৩ দিন ব্যা‌পি চরমোনাই মাহফিল। বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী (দক্ষিণ) জেলার উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার থেকে ৩ দিন ব্যাপি মাহফিল সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

মাহফিল কমিটি জানান সকল প্রকার প্রশাসনিক নিয়ম এবং অনুমোদনের কাজ শেষ করেই আমাদের মাহফিলের আয়োজন হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম। বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত থাকবেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পীর সাহেব চরমোনাই (রহ.) এর সাহেবজাদা মুফতী সৈয়দ ইসহাক মুহা. আবুল খায়ের। সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম৷ শনিবার সন্ধ্যায় ১ম দিনের মাফিলে ওয়াজ করেন,মুফতী সৈয়দ ইসহাক মুহা. আবুল খায়ের।

Manual6 Ad Code