এস আল-আমিন খান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী শক্তি নারী সংগঠনের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৭’ ই ডিসেম্বর রোজ শনিবার সর্বমোট ১০৭ জন ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন কমিটির সভাপতি ঝুমুর আক্তার ও সাধারন সম্পাদক তানিয়াকে নির্বাচিত করেন। সকাল ৮ টার সময় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষ হয় এবং সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়।এসময় ভোট গ্রহন ও মনিটারিং এর দায়িত্ব পালন করেন এ্যাড. নিজামুল হক, এ্যাড. নার্গিস আক্তার, এ্যাড. শাহিন মিয়া। এছাড়াও সার্বক্ষনিক নিরাপত্তায় ছিলেন পটুয়াখালী ফারী পুলিশের টিএসআই দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা। সর্বমোট ১০৭ ভোটের মধ্যে ১০৩ ভোট কাউন্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ঝুমুর আক্তার, সহ-সভাপতি পদে সন্ধ্যা (বড়) ৫০ ভোট, সাধারন সম্পাদক পদে তানিয়া ৪৮ ভোট, যুগ্ম-সাধারন সম্পাদক পদে রন্তা আক্তার ৩৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোসাঃ আলেয়া বেগম ৪৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মীম আক্তার ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এবং কমিটিতে এককভাবে দপ্তর সম্পাদক নাসরিন আক্তার,প্রচার সম্পাদক মর্জিনা আক্তার ও সদস্য পদে আসমা,মীম,শিউলী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।সার্বিক সহযোগিতায় ছিলেন কমিটির ম্যানেজার নুর হোসেন ডাক্তার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনী কার্যক্রম সমাপ্তি হয়।