৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে বালুর নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯
শ্রীপুরে বালুর নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-

Manual2 Ad Code

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের নির্মানাধীন একটি কারখানার বালুর নিচ থেকে জাহিদ হাসান দুর্জয় (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।জাহিদ ওই গ্রামের আকতার হোসেনের ছেলে। সে স্থানীয় তেলিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। শিশুর স্বজনরা জানান, গতকাল বিকেলে জাহিদ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যায় সে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় জাহিদের সন্ধান চেয়ে স্থানীয় মসজিদ ও বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে তার দাদী কমলা খাতুন ও বাবা আকতার হোসেন জাহিদের খোঁজে বাড়ির পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি কারখানার (চায়না প্রজেক্টের) সীমানা প্রাচীরের ভেতর বালুর নিচে পুঁতে রাখা তার মরদেহ খুঁজে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।মরদেহটির মুখের অংশ ছাড়া পুরো অংশই বালুতে পোঁতা ছিল। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুইয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

Manual5 Ad Code