শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জেলার রূপগঞ্জ থানার উপপরিদর্শক এস আই নাজিম উদ্দিন ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে ঢাকা বিভাগের শেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছে। গতকার সন্ধায় ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে তাকে শেষ্ঠ তদন্তকারী অফিসারের সম্মাননা পুরষ্কার প্রদান করে। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মো হাবিবুর রহমান। অন্যআন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নারায়ণগঞ্জ জেলায় দায়িত্বরত পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ আরো সিনিয়র পুলিশ অফিসার।