শেখ রায়হান হোসেন,পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে সিএন্ডবির জাায়গায় বালী রেখে দখলের নির্দেশ দিলেন সাতক্ষীরা জেলা (সওজ) এর পিওন আব্দুল কাদের। এমন অবস্থায় স্থানীয় কিছু প্রভাবশালী মহল বালী রেখে দীর্ঘদিন যাবৎ ব্যাবসা পরিচালনা করে আসছে এখানে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। অত্র এলাকায় অবস্থিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর অফিসের সামনে থেকে শুরু করে হারুণ অর-রশিদ ডিগ্রী কলেজ পর্যন্ত ইট,বালী,কাঠের গুড়ি ও ইটের খোয়া রেখে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দিব্বিই বহাল তবিয়তে এই দখলবাজরা তাদের ব্যবসা চালিয়ে গেলেও দেখার কেউ নেই। এর কারনে একাধিকবার স্থানীয় ও জাতীয় দৈনিকে হাজারও লেখালিখি করেও তেমন কোন সুফল মেলেনি বলে জানিয়েছেন এলাকার সচেতন মহল। এর কারন তাদের বালী রাখার অনুমোতি দেয় (সওজ) এর পিওর ঐ আব্দুল কাদের। অনুমোতি দানকারী পিওন হয়েও কার্যক্ষেত্রে তিনি কর্মকর্তাদের মত নির্দেশ দিয়ে থাকেন, যার ফলে প্রতিমাসে এই বালী ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের মাসোয়ারা পান তিনি। রক্ষক যদি ভক্ষক হয় তাহেল সোনার বাংলার আর কি থাকে ? বুধবার দুপুরে ঐ কর্মকর্তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা হলে তিনি জানান, পাটকেলঘাটার তৈলকুপী গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডল এর স্ত্রী রেবা রানী দে (মন্ডল) গতকাল ২-৩ ট্রাক বালী এনে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে রাখার চেষ্টা করছিল। আমি খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায় এবং তাকে বালী অপসরনের জন্য নির্দেশ দেয়। তিনি আরও বলেন, আজও আমি সেখানে গিয়েছিলাম এবং রেবা রানী সহ অত্র এলাকার সকল ব্যবসায়ীকে হুশিয়ারী করে দিয়ে এসেছি কেউ যেন মহা-সড়কের পাশে ইট,বালী,কাঠের গুড়ি, ইটের খোয়া রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ঘটনার প্রত্যক্ষদশর্ীরা জানান, পাটকেলঘাটায় মহাসড়কের জায়গা দখলের মহা উৎসবে মেতে উঠেছে কতিপয় কিছু অসাধু ব্যবসীরা। দীর্ঘদিন ধরে মহা-সড়কের পাশে ইট,বালী ও কাঠের গুড়ি রেখে এরা ব্যাবসা বানিজ্য পরিচালনা করে আসলেও এদের কিছুই করতে পারেনা কেউ। আমরা এলকাবাসী নিষেধ করলে বিভিন্ন প্রকার হুমকীর শিকার হতে হয় আমাদের। আরও বলেন, (সওজ) এর ঐ কর্মকর্তার সাথে মাস চুক্তিতে এসকল অসাধু ব্যবসায়ীরা ইট,বালী ও কাঠের গুড়ি রেখে মহা-সড়ক দখল করে রাখে যার কারনে এদের কিছুই করা সম্ভব হয় না। এসকল সরকারী কর্মকর্তাদের জন্যই আজ দেশটার এমন অবস্থা। আমাদের ছেলে মেয়ারা স্কুলে যাওয়ার সময় ঐ সকল স্থানের জন্য সব সময় ভয়ে থাকি আমরা। তাছাড়া ঐ স্থান দিয়ে যানচালক সহ মোটর সাইকেল চালকরা যাওয়ার সময় বাতাশে বালী উড়ে চোখে পড়লে ছোট খাট সহ বড় ধররের সড়ক দূর্ঘটনার শিকার হতে দেখা যায়। সরেজমিন গিয়ে দেখা যায়, মঙ্গলবার রেবা রানীকে বালী রেখে মহাসড়কের জায়গা দখল করার নির্দেশ দিচ্ছিলেন (সওজ) এর ঐ কর্মকর্তা। ঐসময় জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার পাটকেলঘাটা থানা এলাকার সাংবাদিক শেখ রায়হান হোসেন এর ক্যামেরায় ভিডিওতে ধরা পড়ে তাদের মধ্যে কথাপোকথন এর কিছু দৃশ্য। এমন কর্মকান্ডের জন্য সরকারী বেতন ভুক্ত এসব অসাধু কর্মকর্তাদের বর্তমান সরকারের শুদ্ধি অভিযানের আওয়াতায় আনা হোক এটা পাটকেলঘাটা বাসীর প্রানের দাবী।