মোঃ সালাহউদ্দীন,উখিয়ী উপজেলা প্রতিনিধিঃ-
দুর্যোগ মোকাবেলায় টেকনাফের ৪টি ইউনিয়নে আপদকালীন তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একশনএইডের পক্ষে টেকনাফের ৪টি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের হাতে ১৬ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।
এসময় টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবুল মনসুর, চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী, পরিষদের সচিব, ইউএনডিপির প্রতিনিধি সবিমল বড়ুয়া, দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির সদস্য ও স্থাণীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একশন এইড বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্হাপক এসএম জগলুল রাজীব ও ট্রেইনার মোঃ খাইরুল বাশার ।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতিসংঘের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপির অর্থায়নে ‘দুর্যোগ ব্যবস্থাপণা’ (ডিআরআর) শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
টেকনাফ উপজেলার হোয়্যাইকং, হ্নীলা, বাহারছড়া এবং টেকনাফ সদর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপণা কমিটিকে আপদকালীন তহবিলে ৪লাখ ২১ হাজার ১২৫টাকা করে সহায়তা দেয়া হয়। এরআগে ২৮ নভেম্বর উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং ও পালংখালী ইউনিয়নেও এই অর্থ স সহায়তা দিয়েছেন একশনএইড।
দুর্যোগে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে একশনএইডের নেয়া এই উদ্যোগের প্রশংসা করে তহবিলের অর্থ ব্যায়ে কমিটির সদস্যের স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলাম।
একশন এইড বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্হাপক এস এম জগলুল রাজীব জানান, ডিআরআর প্রকল্পের আওতায় কক্সবাজারের জেলা, উপজেলা ও ইউনিয়ন মিলিয়ে ১০টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়াতে কাজ করেছে সংস্থাটি। ১০টি কমিটির ৪২৫জন সদস্যকে দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ দেয়া হয়েছে। তৈরি করা হয়েছে দুর্যোগ মোকাবেলার জরুরি পরিকল্পনা। এছাড়া, ৭ টি ইউনিয়ন কমিটির সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপণায় রেসকিউ টোলবক্স, স্ট্রেচার, হ্যান্ডসাইক, রেডিও, বয়া, লাইফ-জ্যাকেট, ফায়ার ব্লাংকেলসহ ৪০ধরনের উপকরণ দেয়া হয়েছে।