মোঃ ফয়ছল কাদির, সিলেট ব্যুরো প্রধান : – সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান, আর সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগে লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।