কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ ‘অভিগম্য আগামীর পথ ‘- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে ২৮ তম আন্তর্জাতিক এবং ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০১৯, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।র্যালিশেষে উপজেলা হলরুমে এক অালোচনাসভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, নাগরপুর থানার এসআই মামুন মৃধা,নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,সহ সভাপতি আব্দুল্লাহ খিজির, নাগরপুর প্রেস ইউনিট সভাপতি আমজাদ হোসেন রতন সহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।