৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

উখিয়ায় নারী নির্যাতন বন্ধেে অরেঞ্জ ক্যাম্পেইন ও শপথ অনুষ্ঠিত।

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯
উখিয়ায় নারী নির্যাতন বন্ধেে অরেঞ্জ ক্যাম্পেইন ও শপথ অনুষ্ঠিত।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

মোঃ- সালাহউদ্দীন,উখিয়া উপজেলা প্রতিনিধিঃ-

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ উপলক্ষে উখিয়ায় অরেঞ্জ ক্যাম্পেইন, রেলী , আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা। বুধবার ( ৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী।

Manual1 Ad Code

উপজেলা প্রশাসনের ব্যবস্হাপনায় কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার ( ইএএলজি) প্রকল্প আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সুধীর কুমার দাস রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চয়ন ইসলাম নয়ন মহিলা মেম্বার খুরশিদা বেগম পুতুল রানী বড়ুয়া রাশেদা বেগম ও স্বপন শর্মা রনি। এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক ও এনজিও কর্মী উপস্থিত ছিলেন। সভায় নারীর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সবাইকে কার্যকর ভূমিকা রাখার জন্য শপথ বাক্য পাঠ করান উখিয়া উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী।

Manual5 Ad Code