৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নেত্রকোণা জেলা বারহাট্টা উপজেলা আমন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন।

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯
নেত্রকোণা জেলা বারহাট্টা উপজেলা আমন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

তানজিলা আক্তার রুবি,নেত্রকোনা প্রতিনিধিঃ বারহাট্টা উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়ন লটারী কার্যক্রম পালিত হয়। ৬ ইউনিয়নের ৪৪১২ জন কৃষকের মধ্যে ১০২৩ জনকে উন্মুক্ত লটারীর মাধ্যমে আমন ধান সংগ্রহের লক্ষ্যে কৃষক নির্বাচন করা হয়।

Manual6 Ad Code

বারহাট্টা উপজেলা পরিষদের মিলনায়তনে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১০২৩ জন কৃষককে নির্বাচন করা হয়। বারহাট্টা উপজেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মাঈনুল হক কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুর রশিদ , কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: দেলোয়ার হোসেন ও খাদ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা ,ইউপির সকল চেয়ারম্যান ও কৃষকসদস্যবৃন্দ।

Manual4 Ad Code

উপজেলা খাদ্য বিভাগ গণমাধ্যমকে জানায় , চলতি মৌসুমে উপজেলার বারহাট্টা উপজেলা সকল ইউনিয়নে সরাসরি কৃষকের নিকট হতে ১১শ ৮৩ টন নেওয়া হবে। ১ম পর্যায় ধান ক্রয়ের জন্য লাটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের থেকে ধান সংগ্রহ করার লক্ষে ক্রয় অভিযান শুরু করা হয়েছে এবং প্রতি কৃষক ৫০০ কেজি পর্যন্ত ধান দিতে পারবে ।