৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌহালী আজিমুউদ্দিন মোড় নসিমন খাদে পড়ে গরু ব্যবসায়ী নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯
চৌহালী আজিমুউদ্দিন মোড় নসিমন খাদে পড়ে গরু ব্যবসায়ী নিহত

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

রমজান প্রামাণিক -চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর খাষকাউলিয়া আজিমউদ্দিন মোড়ে নসিমন খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত এবং আরো ৩ জন আহত হয়েছে। নিহত আলমগীর হোসেন (২৫) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

তারা হলো একই গ্রামের নুরু সেকান্দারের ছেলে আব্দুল মান্নান (৩২), সেকান্দার আলীর ছেলে মতিন (৩৫) এবং ছইন উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৫)। এদের অবস্থাও আশংকাজনক বলে স্থানীয়রা জানিয়েছে।
চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ৩ টার দিকে নসিমন যোগে গরু বোঝাই করে ৪ ব্যবসায়ী শাহাজানী হাটে যাচ্ছিল। তখন তারা আজিমুদ্দি মোড় এলাকায় পৌছলে বেহাল রাস্তার কারনে তা নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই তারা গুরুতর আহত হয়।

Manual7 Ad Code

পরে তাদের উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থায় আশংকাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নেবার পথে আলমগীর হোসেন মারা যায়। এ ঘটনা এলাকা জুড়ে শোক বিরাজ করছে।