৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় শেখ মনির ৮১ তম জন্মদিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯
টুঙ্গিপাড়ায় শেখ মনির ৮১ তম জন্মদিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

Manual2 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং শেখ ফজলুল হক মনির বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এম রেজাউল করিম, উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, পৌর ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নাজমুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক নিজামুল হক পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর শেখ মনির জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।

Manual6 Ad Code