৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কাশিমপুর থানায় ওপেন হাউজ-ডে পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯
কাশিমপুর থানায় ওপেন হাউজ-ডে পালিত

Manual4 Ad Code

মোঃ ফয়ছল কাদির :- গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর সভাপতিত্বে গত ২রা ডিসেম্বর সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় কাশিমপুর থানার মাঠে জন-সচেতনা মুলক ওপেন হাউজ-ডে ডিসেম্বর/২০১৯ খ্রিঃ পালিত হয়। উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কোনাবাড়ী জোন এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ সোহরাব হোসাইন সাহেব। আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী সহ সকল পেশাজীবির জন-সাধারন ব্যক্তিবর্গ। উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে কাশিমপুর বাসীর সকল ধরনের সুবিধা-অসুবিধার বিষয়ে উম্মুক্ত আলোচনার মধ্যে দিয়ে সাধারন জনগনের সুবিধা-অসুবিধা বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান সাহেব।।