
রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো.তোফাজ্জল হোসেন মিয়া ও ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
সোমবার সকাল ১০ টায় তারা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ইউএনও নাকিব হাসান তরফদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভপতি শেখ তোজাম্মেল হক টুটুল, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।