৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় ১শ’ ফিট ক্যানভাসে বঙ্গবন্ধুর চিত্রকর্ম

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
টুঙ্গিপাড়ায় ১শ’ ফিট ক্যানভাসে বঙ্গবন্ধুর চিত্রকর্ম

Manual8 Ad Code

Manual1 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১ শ’ দেশ বরেণ্য চিত্র শিল্পী ১ শ’ ফিট ক্যান্ভাসে বঙ্গবন্ধুর জীবন থেকে ছবি  এঁকেছেন। রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে টুঙ্গিপাড়া  বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আতজীবনী ও কারগারের রোচনামচা থেকে এসব ছবি আঁকেন। ক্যান্ভাসে ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ ও ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুকে 

Manual4 Ad Code

নিয়ে দিন ব্যাপী তুলি ও রং এর আঁচরে ছবি আকা হয়। চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, জাহিদ মোস্তফা, আফরোজা জামিল কংকা, কীরিটী রঞ্জন বিশ্বাস, দুলাল চন্দ্র গাইন, নাসিম
আহমেদ নাদভী, সনজিব দাস অপু, শহীদ কবির, নাজমা আক্তার, কামাল পাশা, আলম আনসারী সহ দেশের খ্যাতনামা ১ শ’ চিত্র শিল্পী সকাল ৯ টা থেকে
বিকাল ৫ টা পর্যন্ত রং তুলি আর মনের মাধুরী মিশিয়ে প্রিয় নেতার ছবি আকেন। তারা তাদের সামর্থ উজার করে ক্যানভাসকে জীবন্ত করে তোলেন। প্রিয় নেতার সময়ের ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ ও ১৯৭২ থেকে ১৯৭৫ সালকে  বিভিন্ন পর্বে ভাগ করে তারা চিত্রকর্ম সম্পন্ন করেন। এর আগে শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিায়াকত আলী লাকীর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে চিত্র শিল্পীরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জে জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন।
১শ’চিত্রশিল্পীর কো-অর্ডিনেটর চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা বঙ্গবন্ধুর রচিত দুটি বই অসমাপ্ত আত্মার জীবনী ও কারগারের
রোচনামচা থেকে ছবি এঁকেছি। এ ছবি আগামী বছর ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও বিদেশে প্রদর্শন করা হবে। এ ছবি দেখেই দর্শনার্থীরা
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মার জীবনী ও কারগারের রোচনামচা বই পড়তে আগ্রহী।