১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ভেড়ামারায় সন্ত্রাসীদের হামলায় বাধন গুরুতর আহতঃ আটক ১ জন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
ভেড়ামারায় সন্ত্রাসীদের হামলায় বাধন গুরুতর আহতঃ আটক ১ জন

Manual1 Ad Code

জান্নাতুল ফেরদৌস, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

Manual7 Ad Code

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কাচারী পাড়ায় মহিলা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীদের হামলায় রাকিব রায়হান বাধন (২২) গুরুতর আহত হয়েছে। বাধনের অবস্থা আশংকা জনক। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে।

 

 

Manual4 Ad Code

এ ব্যপারে ভেড়ামারা থানায় ৯ জনের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করেছে। মামলা নং-১১ তারিখ ৩০-১১-১৯ইং। ধারা ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৫০৬/ ১১৪ পেনাল কোড-১৮৬০। ভেড়ামারা থানা পুলিশ রোববার রাতে জুয়েল রানা (১৯) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। সোমবার ৬ জন আসামী আদালতে হাজির হলে ৩ জন কে জামিন না দিয়ে জেল হাজাতে প্রেরণ করে।

Manual6 Ad Code

 

 

ভেড়ামারা থানার মামলার সুত্র ও সাতবাড়িয়া এলাকার মৃত মেহেরুজ্জামানের ছেলে আবুল কালাম আজাদের লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ভেড়ামারা শহরের কাচারী পাড়ায় মহিলা সরকারি কলেজের সামনে রাকিব রায়হান বাধনের মোটর সাইকেল সন্ত্রাসীরা গতিরোধ করে।

 

Manual8 Ad Code

 

রাকিব রায়হান বাধন মোটর সাইকেল থামানোর সাথে সাথে কাচারী পাড়া এলাকার হাজী নুর ইসলামের ছেলে তামিম হোসেন (২০), শাহিনের ছেলে সাব্বির হোসেন (২১), মৃত বিপ্লব হোসেন মুক্তির ছেলে অর্ণব (১৯), চন্ডিপুর এলাকার জানির ছেলে মিথুন (২২). নওদাপাড়া এলাকার শাহাজাহানের ছেলে সাধু (১৯), কাচারীপাড়া এরাকার ইলিয়াছ আলী ইলু ছেলে সজিব হোসেন (২০), কলেজ পাড়া খিজির আলীর ছেলে ইসরাক (২১), কাচারীপাড়া এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে ইভান (২০) ও জানবার আলীর ছেলে জুয়েল রানাসহ (১৯) ৩-৪ জন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। রাকিব রায়হান বাধন এর আন্তঃ চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

 

এলাকাবাসী আহত রাকিব রায়হান বাধন কে উদ্ধার করে ভেড়ামারা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরলে তার অবস্থা আশংকা জনক হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আরো অবনতি হলে রাজশাহী মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করে। সে মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে।

 

 

ভেড়ামারা থানা পুলিশ জুয়েল রানা (১৯) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। ৬ জন আসামী আদালতে হাজির হলে ৩ জন কে জামিন না দিয়ে জেল হাজাতে প্রেরণ করে।