জামরুল ইসলাম রেজা ,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সদ্য আত্ম প্রকাশিত সামাজিক সংগঠন ১১ সদস্য বিশিষ্ট বিডিসি সমাজকল্যাণ ফাউন্ডেশনের এক পরিচিতি সভা রোববার সন্ধ্যায় শহরের স্কুল ওয়াই কিন্ডারগার্টেন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের আহবায়ক শিবলী নোমান সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রবাসী মৃদুল কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উদ্যোক্তা স্বপ্নীল দাস আকাশ। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক নজরুল চৌধুরী, কামরুল হাসান, সদস্য পংকজ কান্তি চৌধুরী, পাবেল আহমদ, জাহাঙ্গির আলম তারেক, আল আমিন,আরিফুল ইসলাম, রিয়াদ আহমদ চৌধুরী, কামাল মিয়া, রুবেল তালুকদার জনি, অর্পন দাস, প্রসনজিত দাস, রাজন ঘোষ, জাবেদ আলম মিন্টু, আব্দুল কাহার চৌধুরী রিফাত, শাহবির আহমদ, শিপলু দাস, ফখরুল হাসান জেনিস, তপু বর্ধন, শ্রাবন দেব, হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ আহমদ চৌধুরী, মনিরুজ্জামান মনির, সৌরভ কর, সাকলাইন মোস্তাক জামিল, রাজিব তরফদার প্রমুখ।