নাজমুস্ সা’দাত সাইফ ,নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জে আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ প্রচারণা র্যালী হয়েছে।উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার, চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,ডাক্তার, হাজীগঞ্জ উপজেলার ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টরা। এসময় র্যালীটি কাতার-কানাডা মার্কেটের সামনে থেকে শুরু করে হাজীগঞ্জ ব্রীজের কাছে গিয়ে শেষ হয়।
র্যালী শুরু হওয়ার আগে উপস্থিত সকলের উদ্দেশ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। এসময় তিনি বলেন, চিকিৎসক পেশা একটি মহৎ পেশা। আর যারা ঔষধ বিক্রেতা তারাও এই মহৎ কাজের অংশীদার। তিনি মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের আহ্বান করেছেন। উক্ত মতবিনিময় সভা আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কেমিস্ট এন্ড ডায়াগনোসিস সমিতির সভাপতি মোস্তফা কামাল এবং চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মৌসুমি আক্তার।
আজ পুরোদিন ঔষধ প্রশাসন অধিদপ্তরের এই র্যালী হাজীগঞ্জ উপজেলার সব হাটে-বাজারে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাবে।