৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় “মুক্তিযুদ্ধ মঞ্চ”র আংশিক কমিটির অনুমোদন

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৯
টুঙ্গিপাড়ায় “মুক্তিযুদ্ধ মঞ্চ”র আংশিক কমিটির অনুমোদন

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত “মুক্তিযুদ্ধ মঞ্চ” কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। গত ২৮ শে নভেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র অধ্যাপক ড.আ.ক.ম জামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আগামী ২ বছরের জন্য “মুক্তিযুদ্ধ মঞ্চ” টুঙ্গিপাড়া উপজেলা শাখায় ইব্রাহিম হোসেনকে সভাপতি, হাসিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও রনি শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ৪ জন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Manual2 Ad Code