মোঃ মালিক মিয়া কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার, ভাষানীগাও, টিলাগাঁও, পদ্ম ছড়া,লঙ্গুর পার ভান্ডারী গাঁও মাধবপুর আদমপুর ইউনিয়ন বাসী সহ এর বাহিরের বেশ কটি গ্রামের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর যাতায়াতের নদী পারাপারের এক মাত্র ধলাইপার খেয়াঘাটের এই বাঁশের সাঁকোটি। বর্তমানে শীত মৌসুমে এই খেয়াঘাট বাঁশের সাঁকো নির্মিত হলেও ভরা মৌসুমের শুধুমাত্র নৌকায় পারাপারের একমাত্র বাহন। প্রতিদিন ছাত্র-ছাত্রী দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় যাওয়া আসার পাশাপাশি নিত্যদিন বিভিন্ন কাজে অগণিত লোকজনকে রানীর বাজারে আসতে হয় এই খেয়া নৌকা যুগে জীবনের ঝুঁকি নিয়ে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে নদীর উপরে একটি ব্রিজ নির্মাণের অথচ বরাবরই উপেক্ষিত হয়েছে তাদের দাবী। রানীর বাজার থেকে তিন কিলো দূরে ঘোড়ামারা এলাকায় যে ব্রিজ নির্মিত হয়েছে তার থেকে এই স্থানে ব্রিজ নির্মাণের গুরুত্ব কোন অংশেই কম নয়। বিশেষ করে একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বিঘ্নে ঝুঁকিমুক্ত অবস্থায় যাতায়াতের নিমিত্তে ব্রিজ পাকাকরণ অতিব জরুরি।সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে পদক্ষেপ নিবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা