৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) হলে চলছে পুলিশের তল্লাশি

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৯
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) হলে চলছে পুলিশের তল্লাশি

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিনটি আবাসিক হলে একযোগে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত, সোহরাওয়ার্দী ও আব্দুর রব হলে এ অভিযান চালানো হচ্ছে। আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩টি হলে তল্লাশি চালানো শুরু করছে। পর্যায়ক্রমে সবকটি হলে তল্লাশি চালানো হবে। বিস্তারিত পরে জানাবো।
প্রসঙ্গত, গত দুই দিন ধরে শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ ভিএক্স ও সিএফসি’র মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা সংঘর্ষ থামালেও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল। বিরাজমান এ পরিস্থিতি এড়াতেই এ তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।

Manual8 Ad Code