৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর গলাচিপায় গৃহবধুর আত্নহত্যা!

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৯
পটুয়াখালীর গলাচিপায় গৃহবধুর আত্নহত্যা!

Manual2 Ad Code

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় বিথী বেগম (১৯) নামে এক গৃহবধু আত্যহত্যাকরেছে। শুক্রবার রাতে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পূর্ব রতনদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের কাওসার আহম্মেদ পলাশের স্ত্রী। জানাযায়, বিথী বেগম রাঙ্গাবালী উপজেলার জয়নালের মেয়ে। গলাচিপা থানার এসআই মো. ফজলুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে নিহতের নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবারের লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালীর মর্গে প্রেরন করা হয়েছে।