৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে হিজড়া সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯
ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে হিজড়া সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে সদর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে হিজড়া সম্প্রদায়ের নব নির্মিত উত্তরণ গুচ্ছগ্রামে ২০টি হিজড়া পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জনাব নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(প্রাক্তন) শিলাব্রত কর্মকার। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। হিজড়া সম্প্রদায়ের সদস্য বিউটি কম্বল পেয়ে আমাদের প্রতিনিধিকে বলেন,আমরা অসহায়, আমরা গরীব, আমাদের কেউ নেই কিন্তু আমরা অনেক খুশি আমাদের সাথে ডিসি স্যার, ইউএনও স্যার আছে,ওনারা আমাদের জন্য অনেক কিছু করতেছে। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code