৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাদুল্লাপুরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯
সাদুল্লাপুরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

Manual4 Ad Code

 

জাহিদুল ইসলাম: গাইবান্ধা প্রতিনিধিঃ, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুরের ছিন্নমূল শীতার্ত মানুষরা পেলেন কম্বল।

Manual1 Ad Code

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় চিকনী গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করেন “জোহরা সেবা সংঘ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সহযোগিতায় ছিলেন মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টার।

Manual3 Ad Code

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোহরা সেবা সংঘের সভাপতি উজ্জ্বল আকন্দ।

Manual5 Ad Code

বক্তব্য দেন সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, মসজিদের পেশ ইমাম মাওলানা জাহিদুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা নজমল হক আকন্দ, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কোষাধ্য সাগর আহমেদ পিন্টু প্রমুখ।

Manual8 Ad Code

বক্তারা বলেন, জোহরা সেবা সংঘ একটি সেবামূলক প্রতিষ্ঠান। দরিদ্র জনগোষ্ঠিকে সেবাদানের লক্ষে নানান ধরণের কাজ করে যাচ্ছে। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য এই কম্বল বিতরণ করা হলো। যা আগামীতেও চলমান থাকবে।