৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার!

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯
উলিপুরে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার!

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

মোহাইমিনুল, উলিপুর( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

Manual5 Ad Code

কুড়িগ্রামের উলিপুরে বিলুপ্ত প্রজাতির অসুস্থ একটি শকুন উদ্ধার করেছে জনতা। বর্তমানে শকুনটি উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের সুড়ির ডারা বাজারে রাখা হয়েছে।শকুনটি দেখতে উৎসুক জনতা সন্ধ্যা থেকে সেখানে ভিড় জমাতে থাকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ইন্দারারপাড় বুড়িতিস্তা নদীর পাড়ে বৃহস্পতিবার সন্ধায় অসুস্থ শকুনটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে ওই বাজারে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন বয়সী মানুষজন বিলুপ্তপ্রায় শকুনটি দেখতে সেখানে ভিড় জমাতে থাকে।উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান বলেন, চিকিৎসা দেওয়ার পর পাখিটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।