৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯
নাগরপুর পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

কেএম সুজন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অাজ শুক্রবার (২৯ নভেম্বর) পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল করেছে ।

পাকুটিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি শামছুল আলম সরকার ও সাধারন সম্পাদক শামীম খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পাকুটিয়া বাজার প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বক্তারা বলেন,আগামী ৭ দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। তিনি একজন সৎ, কর্মীবান্ধব নেতা, প্রকৃত আওয়ামী লীগের কান্ডারী। নিবেদিত প্রাণ নেতা কে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন ভিত্তিহীন মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
তারা আরো বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া অার কিছু নয়। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য বক্তারা আরো বলেন, সাক্ষ্য-প্রমান যাচাই বাছাই করে সভাপতির বিরুদ্ধে আনিত মিথ্যে মামলা প্রত্যাহার করা হোক।
এ সময় উপস্থিত ছিলেন,পাকুটিয়া ইউনিয়ন আ,লীগের সভাপতি শামছুল আলম সরকার,সাধারণ সম্পাদক শামীম খান,সহ সভাপতি আবুল হোসেন সরকার,যুগ্ম সাধারন সম্পাদক আরশেদ,বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আ,লীগ নেতা ওবায়দুর সহ সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

উল্লেখ্য, মিথ্যা তথ্য প্রদান, মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত ১৯ নভেম্বর ২০১৯, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইলে সিআর মামলা নং ২৬৯/১৯ ধুবড়িয়া নিবাসী শাহাবু উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন । বিচারক মামলাটি আমলে নিয়ে ৩০ ডিসেম্বর এর মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

Manual4 Ad Code