৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে আ’লীগ নেতার উপর হামলাকারী মোললা ওসমান গনী গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯
ছাতকে আ’লীগ নেতার উপর হামলাকারী মোললা ওসমান গনী গ্রেফতার

Manual4 Ad Code

ফকির হাসান : ছাতকে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়েরী মামলার পলাতক আসামী ওসমানী গনী(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জাহিদপুর-আনুজানী সড়কের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসমান গনী উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র। গোপন সংবাদের ভিত্তিত ছাতক থানার এসআই মহাদেব ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুবীর সরকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ছাতক থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১১ নভেম্বর রাতে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহিদপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সমছু মিয়া গুরুতর আহত হয়। সভা শেষ হওয়ার পর ওসমান গনী ও তার সহযোগিরা সমছু মিয়ার উপর হামলা চালায়। ঘটনার রাতে আহতের স্ত্রী চন্দ্রমালা বেগম বাদী হয়ে একই গ্রামের ওসমান গনী, আব্দুল কাইয়ূম, ফারুক আলী, আব্দুর রব, ফারুক মিয়া, আব্দুল হামিদ, নূরুল ইসলাম ও মানিক মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে ওসমান গনীকে গ্রেফতার করা হয়। ##