৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ছেলে ও বৌমার লাঠির আঘাতে হাসপাতালে ভর্তি মা

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯
আটোয়ারীতে ছেলে ও বৌমার লাঠির আঘাতে হাসপাতালে ভর্তি মা

Manual2 Ad Code

মো.জাকির হোসেন,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ছেলে ও বৌমার
লাঠির আঘাতে মা আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই চাঞ্চল্যকর ঘটনাটি গত বুধবার রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে ঘটেছে। অভিযাগ সূত্রে জানাগেছে, বাবা মারা যাওয়ার পর বাবার দেয়া ৫শতক ভিটা বাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বুধবার রাতে বড় ছেলে রইছুল আলম (৩৮) ও তার স্ত্রী মোছাঃ বেগম (৩২) ছোট ভাই মোঃ
আনছারুল হক (৩০) এর সাথে হাতা-হাতির ঘটনা ঘটে। এমন সময় তার মা মোছাঃ ফিরোজা বেওয়া (৫০) তাদের দুই ভাইকে চুপ থাকার কথা বললে বড়
ছেলের স্ত্রীর হাতে থাকা লাঠি দিয়ে তার শাশুরির
মাথায় আঘাত করলে মাথা ফেটে অজ্ঞান হয়ে
পরে যায়। পরে স্থানীয় লোকজনের সহযাগিতায়
ছোট ছেলে মোঃ আনছারুল হক আটোয়ারী
হাসপাতালে এনে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক
ফিরোজার মাথায় ৬টি সেলাই করে হাসপাতালে ভর্তি করেন। এ রিপার্ট লেখা পর্যন্ত থানায় কোনো
মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে
জানাগেছে । এমন ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী
করেন এলাকাবাসী।