৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করছে নারী ও পুরুষ সহ শিশু

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯
ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করছে নারী ও পুরুষ সহ শিশু

Manual8 Ad Code

অভিযোগ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে নারী,পুরুষ ও শিশু পারাপার যেন কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা। মহেশপুরের জলুলী,পলিয়ানপুর খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিনই ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করছে নারী,পুরুষ ও শিশু। বিজিবি কঠোর অবস্থানে থাকলেও অবৈধভাবে সীমান্ত পারাপার কমছেনা। আইনশৃঙ্কলা বাহীনী ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে,চাকুরির সন্ধানে ভারতে গিয়ে কোন কাজ না পেয়ে এবং ভারতীয়দের কাছ থেকে নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশে ফিরছেন।

Manual5 Ad Code

প্রতিদিনের ন্যায় ২৮ নভেম্বরও ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী,পুরুষ ও শিশুসহ ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

২৮ নভেম্বর সকালে এক প্রেসব্রেফিংয়ে বিজিবি জানায়,বৃহস্পতিবার সকালে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৬১/১৮-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের মধ্য হতে বাংলাদেশী নাগরিক পুরুষ-০১ জন, নারী-০১ জন এবং অপ্রাপ্ত-০৪ জন মোট ০৬ জনকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চিকিৎসার জন্য ১০ মাস পূর্বে ভারতে গমন করেছিল।

Manual7 Ad Code

আটককৃত ৬ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual1 Ad Code